কিশোরগঞ্জের ভৈরবে পানিতে ডুবে লামিয়া (৬) ও প্রিয়া (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের জগন্নাথপুর রেলগেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। শিশু দুটি আপন দুই বোন। তারা ওই এলাকার দুলামিন দুলাল মিয়ার মেয়ে।
প্রতিবেশী হেলেনা বেগম ও রফিক মিয়া জানান, দুপুর ১টার দিকে শিশু দুটি নিখোঁজ হয়। বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করেন। পরে বেলা ৩টার দিকে বাড়ির পাশের ডেবায় তাদের লাশ ভেসে ওঠে।
