জাতীয়তাবাদী ছাত্রদলের প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), ইডেন মহিলা কলেজ ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাখা আহ্বায়ক কমিটি (আংশিক) গঠন করা হয়েছে।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন সংগঠনটির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল চার ইউনিটের কমিটি অনুমোদন করেছেন। নবনির্বাচিত নেতৃবৃন্দকে ১ মাসের মধ্যে ঘোষিত ইউনিট কমিটির পূর্নাঙ্গ তালিকা ও অধীনস্থ ইউনিট কমিটি গঠন করতে বলা হয়েছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শাখা ছাত্রদলের আহ্বায়ক করা হয়েছেন আসিফ হোসেন রচি। কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়েছে ফয়সাল নূরকে। সদস্য সচিব করা হয়েছে আলী আহমদকে। নওরোজ রহমান ইমন ও মুসাওয়ার আহমেদ শফিককে কমিটির সদস্যরা করা হয়েছে।
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) শাখা ছাত্রদলের আহ্বায়ক করা হয়েছে সোহাগ সরদারকে। কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম আহ্বায়ক সৈয়দ রাসেল, সদস্য সচিব ফজলে রাব্বি খান, সদস্য মো. সুজন ও মো. রাসেল মিয়া।
ইডেন মহিলা কলেজ শাখার আহ্বায়ক করা হয়েছে রেহানা আক্তার শিরিনকে। কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম আহ্বায়ক সৈয়দা সুমাইয়া পারভীন, যুগ্ম আহ্বায়ক জান্নাতুল ফেরদৌস, সদস্য সচিব সানজিদা ইয়াসমিন তুলি, সদস্য তোহফা মোস্তফা, আনিকা চৌধুরী, শিখা আক্তার ও স্বার্ণালী।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক করা হয়েছে আহবায়ক মেহেদী হাসান সাকিবকে। কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম আহ্বায়ক মো. মেহেদী হাসান, মিজানুর রহমান, আল আমিন ভূঁইয়া, আফজাল হোসেন, খন্দকার মুয়িদ আদনান, তানভীর হোসেন তুহিন, তানভীর রহমান তন্ময়, বিজয় কুমার সাহা, মোখলেছুর রহমান ও নোমান পারভেজ, সদস্য সচিব সাদবিন নেওয়াজ, সদস্য এস এম নাঈম।
