নতুন মৌসুমে ইপিএল শুরু ১২ সেপ্টেম্বর

আপডেট : ২৫ জুলাই ২০২০, ০১:২৭ এএম

২০২০-২১ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) মাঠে গড়াবে ১২ সেপ্টেম্বর। একই দিন শুরু হবে ইংলিশ ফুটবল লিগের (ইএফএল) আসর।

ইংলিশ প্রিমিয়ার লিগের অফিসিয়াল ওয়েবসাইটে শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আসছে মৌসুমের প্রিমিয়ার লিগ শেষ হবে আগামী বছর ২৩মে।

সব ঠিক থাকলে ২০২০-২১ মৌসুমের খেলা শুরু হওয়ার কথা ছিল এ বছরের ৮ আগস্ট। কিন্তু করোনার কারণে চলতি মৌসুমে বিরতি পড়ে মার্চে। তিন মাস খেলা বন্ধ ছিল। সব বাধা কাটিয়ে রবিবার শেষ হচ্ছে চলতি মৌসুমের প্রিমিয়ার লিগ।

ফলে পরবর্তী মৌসুমের প্রস্তুতির জন্য সাত সপ্তাহ সময় পাচ্ছে ক্লাবগুলো।

চলতি মৌসুমে লিগ শিরোপা ঘরে তুলেছে লিভারপুল। ৩০ বছরের শিরোপা খরা ঘুচিয়েছে ইয়ুর্গেন ক্লপের দল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত