দিনাজপুরের হাকিমপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও হাকিমপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল রহিম মন্ডল ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
রবিবার দুপুর ১২টায় পৌরসভার দক্ষিণ বাসুদেবপুরের চুড়িপট্টি গ্রামে তার নিজ বাসায় মৃত্যুবরণ করেন তিনি।
তিনি দীর্ঘদিন ধরে দৈনিক জনতাসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন।
একইসাথে তিনি হাকিমপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। আজ বাদ আসর হিলি আজিজিয়া মাদ্রাসায় জানাজা নামাজ শেষে কেন্দ্রীয় কবরস্থানে তার দাফন সম্পূর্ণ হবে বলে পরিবার জানান।
এদিকে প্রবীণ সাংবাদিক ও ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহিম মন্ডলের মৃত্যুতে হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ, পৌরমেয়র জামিল হোসেন চলন্ত, হাকিমপুর প্রেস ক্লাবের সভাপতি মোস্তাফিজার রহমান মিলন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
