শুক্রবার মুক্তি পেয়েছে সুশান্ত সিং রাজপুতের ছবি ‘দিল বেচারা’। ছবিটি ‘ডিজনি হটস্টার’-এ দেখেননি এই রকম মানুষ খুব কমই আছেন। ঘড়ির কাঁটা সাড়ে ৭টা ছোঁয়ার আগেই থেকেই কাজ মিটিয়ে ‘দিল বেচারা’ দেখার জন্য প্রস্তুত ছিলেন বহু সিনেমাপ্রেমী। শুধু সুশান্তের অনুরাগীরাই নন, ‘দিল বেচারা’ একইভাবে পরিচালক মুকেশ ছাবরা ও ছবির নায়িকা ‘সঞ্জনা সঙ্ঘী’র কাছেও গুরুত্বপূর্ণ ছিল। আর মুক্তির তিন ঘণ্টার মধ্যেই ইতিহাস গড়ে সুশান্তের এই শেষ ছবি।
IMDb-তে হায়েস্ট রেটিং-এ দিল বেচারা পেল ১০১০। যা নিয়ে বেশ উচ্ছ্বসিত সুশান্তের অনুরাগীরা। ছবি মুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই টুইটারে ট্রেন্ড করলো ‘দিল বেচারা’। এক অনুরাগী লিখেছেন, ‘দিল বেচারা ইতিহাস তৈরি করলো। সুশান্তের জন্য খারাপ লাগছে, কারণ, ও ওর পরিশ্রমের জন্য ভালোবাসা, শ্রদ্ধা পাওয়ার যোগ্য।’ আরও একজন লিখেছেন,‘IMDb-র রেটিংয়ে ১০ এর মধ্যে ৯.৮ অর্জন করেছে। এটা সুশান্তের প্রাপ্য। সুশান্ত সব সময়ই আমাদের হৃদয়ে থাকবে। দিল বেচারা ইতিহাস তৈরি করলো।’
প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় হটস্টারে এত দর্শক ‘দিল বেচারা’ দেখেছেন, যে ওয়েবসাইটটি ক্রাশও করে যায় কিছুক্ষণের জন্য। যেটি অনেকেই হয়ত খেয়াল করেছেন। এমনকি এই সমস্যায় ভুক্তভোগী পরিচালক হনসল মেহেতা টুইটও করেন।
