করোনা আক্রান্ত পপিকে শোকজ করবে শিল্পী সমিতি

আপডেট : ২৭ জুলাই ২০২০, ০২:০২ এএম

জাতীয় গণমাধ্যমে চলচ্চিত্র শিল্পী সমিতিকে নিয়ে অবমাননাকর বক্তব্য প্রদানের জন্য চিত্রনায়িকা পপিকে শোকজ নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতি।

দেশ রূপান্তরকে রবিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

এদিকে চিত্রনায়িকা পপি শিল্পী সমিতির শোকজ নোটিশের একটি চিঠি ফেসবুকে প্রকাশ করে দীর্ঘ স্ট্যাটাস লিখেছেন। তবে সেই চিঠিতে দেখা যায় সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের স্বাক্ষর রয়েছে, কিন্তু নিচে চলচ্চিত্র পরিচালক সমিতির নাম উল্লেখ করা হয়েছে।

চিঠিটি শিল্পী সমিতি থেকে ইস্যু করা চিঠির কপি কিনা তার বিষয়ে কিছু বলতে রাজি হননি জায়েদ খান। তিনি বলেন, আমি চিঠিটি দেখেছি। কিন্তু চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে এই চিঠিটি ইস্যু করা হয়েছে কিনা তার সত্যতা আমি সোমবার অফিস সময়ে জানাতে পারবো।

তবে পপিকে শোকজ করার সিদ্ধান্ত শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটিতে হয়েছে বলে নিশ্চিত করেন তিনি। জায়েদ খান বলেন, আমাদের সিনিয়র শিল্পী চিত্রনায়িকা পপি, গণমাধ্যমে চলচ্চিত্র শিল্পী সমিতিকে নিয়ে অসম্মানজনক বক্তব্য দিয়েছেন। তাই, শিল্পী সমিতির গঠনতন্ত্র মোতাবেক তাঁর কাছে ব্যাখ্যা জানতে চাওয়ার ব্যাপারে কার্যনির্বাহী পর্ষদে সিদ্ধান্ত হয়েছে।

করোনায় আক্রান্ত হয়ে জনপ্রিয় চিত্রনায়িকা পপি খুলনার খালিশপুরের নিজ বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত