ভেড়ামারায় ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি চালকের মৃত্যু

আপডেট : ২৮ জুলাই ২০২০, ০৪:২৫ পিএম

কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাক ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজি চালক হাবিবুর রহমান (৩৮) মারা গেছেন। এ ঘটনায় গুরুতর আহত  সিএনজি আরোহী ৫ যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুর ১ টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের ভেড়ামারা বারোমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

মৃত সিএনজি চালক হাবিবুর রহমান মিরপুর উপজেলার বহলাড়িয়া ইউনিয়নের সাহেবনগর এলাকার মৃত আনছার আলীর ছেলে। 

আহতরা হলেন- পাবনার ঈশ্বরদী উপজেলার সাড়া পাঁচনেয়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে আশরাফুল, কালু প্রামানিকের ছেলে কামাল প্রামানিক, নিয়াজ দেওয়ানের ছেলে করীম দেওয়ান, আব্দুল আজিজের ছেলে আব্দুল আলীম এবং মোতাহার হোসেনের ছেলে বাবু। 

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল জানান, কুষ্টিয়া থেকে একটি সিএনজি ৫ জন যাত্রী নিয়ে পাবনার রুপপুর এলাকায় যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি ট্রাকের সাথে মুখোমুখি ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালকের মৃত্যু হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে এবং আহত সিএনজি যাত্রীদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করতে পারলেও চালককে আটক করতে পারেনি পুলিশ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত