ঢাকার ধামরাইয়ে এক যুবকের বিরুদ্ধে তার সৎমেয়েকে (১৫) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় কালামপুর চরপাড়া এলাকার ওই ঘটনায় গতকাল মঙ্গলবার ফরহাদ হোসেন (৪০) নামে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ফরহাদ জামালপুর সদর থানার নান্দিনা গ্রামের প্রয়াত রহিমউদ্দিনের ছেলে। স্ত্রী ও সৎমেয়েকে নিয়ে কালামপুর চরপাড়া এলাকায় ভাড়া থাকত সে।
মামলার এজাহারে বলা হয়, ১০ বছর আগে প্রথম স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হলে ফরহাদকে বিয়ে করেন ওই কিশোরীর মা। একসঙ্গে থাকার সুবাদে দীর্ঘদিন ধরেই কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে আসছিল ফরহাদ। একপর্যায়ে ওই কিশোরী অসুস্থ হয়ে পড়লে পোশাকশ্রমিক মাকে সব ঘটনা খুলে বলে সে। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে মঙ্গলবার সকালে ধামরাই থানায় একটি মামলা করেন। ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, গতকাল দুপুরে আসামিকে আদালতে পাঠানো হয়। আর স্বাস্থ্য পরীক্ষার জন্য কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
গাইবান্ধায় স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় ২ আসামি রিমান্ডে : গাইবান্ধার গোবিন্দগঞ্জে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৫) দল বেঁধে ধর্ষণ মামলায় তার প্রেমিকসহ দুই আসামিকে রিমান্ডে নেওয়া হয়েছে।
