ওয়েবিনারে এফবিসিসিআই সভাপতি

নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়ন চ্যালেঞ্জিং

আপডেট : ২৯ জুলাই ২০২০, ০৭:৪৩ এএম

এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম বলেছেন, জ্বালানি খাত এবং আগামী দিনের বিদ্যমান বিষয়গুলোকে ৬০-এর দশকের প্রথম দিকেই আলোচনায় আনা হয়েছিল। তবে এটি বাস্তবায়নে বহুপক্ষীয় উদ্যোগে অর্থায়ন করা হলে আমরা আরও সম্পৃক্ত হতে পারি। নবায়নযোগ্য জ্বালানির প্রকার ও ব্যবসায়ের মডেল খুব একটা পরিচিত নয় এবং স্থানীয় সরকার ও ব্যাংকগুলোও পর্যাপ্ত নয়। তাই নবায়নযোগ্য জ¦ালানিতে অর্থায়ন চ্যালেঞ্জের বিষয় জানিয়ে তিনি বলেন, এক্ষেত্রে কমনওয়েলথের মতো বৈশি^ক প্ল্যাটফর্ম ও সংস্থার মাধ্যমে এই বিষয়গুলো মোকাবিলা করা যেতে পারে।

সম্প্রতি কমনওয়েলথ এন্টারপ্রাইজ এবং ইনভেস্টমেন্ট কাউন্সিল আয়োজিত ‘কমনওয়েলথ ক্লিন এনার্জি কনভারসেশন’ শীর্ষক ওয়েবিনারে এসব কথা বলেন এফবিসিসিআই সভাপতি। ওয়েবিনারে কমনওয়েলথের মাধ্যমে স্থানীয় নবায়নযোগ্য জ্বালানি বাস্তবায়নের অর্থায়নসহ প্রতিযোগিতামূলক বাজারে নবায়নযোগ্য জ্বালানি উৎসগুলোর জন্য সুষম ও সাশ্রয়ী ট্রানজিশন তৈরির বিষয়ে আলোচনা হয়।

জার্মানি ও বিএমডব্লিউর বৈদ্যুতিক যানবাহনের জন্য অবকাঠামো গড়ার বিষয়টি তুলে ধরে এফবিসিসিআই সভাপতি আরও বলেন, ‘সবুজ ও নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে একটি সহজ রূপান্তর প্রক্রিয়ার জন্য দেশীয় ও আন্তর্জাতিক সরকারি বা বেসরকারি প্ল্যাটফর্মগুলোতে মালামাল ও দক্ষতা বা জ্ঞান প্রেরণ কঠিন হয়ে দাঁড়াবে।’

ওয়েবিনারে অংশ নেন আরইইইপির মহাপরিচালক ম্যাগডালেনা কাউনেভা; ড. টনি জুনিপার, সিবিই, বোর্ড সদস্য, কুল আর্থ এবং যুক্তরাজ্যের জলবায়ু বিনিয়োগ এলএলপি ম্যাককুয়েরি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রিচার্ড আবেল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত