প্রতিবন্ধী তিন বোনের সম্পত্তি দখলের প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ৩০ জুলাই ২০২০, ০৪:২৯ পিএম

পটুয়াখালীর মহিপুরে একই পরিবারের তিন প্রতিবন্ধী বোনের সম্পত্তি দখলের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে লতাচাপলী ইউনিয়নের কয়েক হাজার মানুষ।

বৃহস্পতিবার বেলা বারোটায় গোলাপ প্রতিবন্ধী কল্যাণ সমিতির আয়োজনে শেখ রাসেল সেতুর উপরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন লতাচাপলী ইউপি চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা, ইউপি সদস্য আবুল হোসেন কাজী, ইউসুফ হাওলাদার, গোলাপ প্রতিবন্ধী কল্যান সমিতির সভাপতি আবদুর রহিম, খলিলুর রহমান, আবুল হোসেন প্রতিবন্ধী পরিবারের অভিভাবক আনোয়ার ফিটার।

এতে প্রতিবন্ধী পরিবারের সদস্য মিনারা, সুমাইয়া, সুরাইয়া, রিয়াজ, মিরাজ ও শাহিন উপস্থিত ছিলেন।

বক্তারা প্রতিবন্ধীর সম্পত্তি উদ্ধার এবং বসতবাড়ি রক্ষাসহ অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে জানতে চাইলে কুয়াকাটা খানাবাদ কলেজের প্রতিষ্ঠিাতা জহিরুল ইসলাম খান বলেন, জমি জবর দখলের প্রশ্নই ওঠে না। বরং কলেজের সম্পত্তি বুঝে পাওয়ার জন্য আমি বণ্টন মামলা করেছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত