পূবালী ব্যাংকের পর্ষদ সভায় সম্প্রতি ব্যবসায়ী মনজুরুর রহমানকে সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। এর আগে তিনি পরিচালনা পর্ষদের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান ছিলেন।
মনজুরুর রহমান রীমা টি কোম্পানির চেয়ারম্যান ও লাফার্জ হোলসিম বাংলাদেশের স্বতন্ত্র পরিচালক। তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের নির্বাহী কমিটির সদস্য ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী মনজুরুর রহমানের ব্যাংকিং, ইন্স্যুরেন্স ও চা উৎপাদন ব্যবসায় ৫৩ বছরের অভিজ্ঞতা রয়েছে । বিজ্ঞপ্তি।
