দীর্ঘসময় এসিতে থাকলে

আপডেট : ৩১ জুলাই ২০২০, ০৭:৪৭ এএম

শুধু গরমকাল নয়, শীতকাল ছাড়া বছরের যে কোনো সময় এসিতে থাকার কিছু নেতিবাচক দিক রয়েছে। নিয়ন্ত্রিত তাপমাত্রা থাকতে থাকতে শরীরে প্রভাব পড়ে। স্বাস্থ্যগত কিছু সমস্যাও দেখা দেয়।

ডিহাইড্রেশন : নিয়মিত দীর্ঘক্ষণ এসি রুমে থাকলে ডিহাইড্রেশন বা পানিশূন্যতা দেখা দিতে পারে। এসি ঘরের মধ্যে থেকে সব আর্দ্রতা শুষে নেয়। তাই দীর্ঘ সময় ধরে  এসি রুমে থাকার অভ্যাস থাকলে একটু বেশি পানি পান করুন।

মাথাব্যথা : এসিরুমে থাকার সব থেকে বড় পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে মাথাব্যথা। বহুক্ষণ এসিরুমে থাকার পর মাথাব্যথা আর মাইগ্রেনের ব্যথা অনেকেটাই বেড়ে যায়। এসি চললে আবহাওয়ার কোয়ালিটি কমে যায় বলে এমন হয়।

শ্বাস-প্রশ্বাসজনিত উপসর্গ : চোখ, নাক, গলায় অসুবিধা হতে পারে। এ ছাড়া নাক বন্ধ হতে পারে, চোখ দিয়ে পানিও পড়তে পারে। খোলামেলা ঘরে থাকার অভ্যাস যাদের তাদের মধ্যে এই উপসর্গগুলো তুলনামূলক কম।

ক্লান্তি : ঘর বা অফিসের এসি এমনভাবে বানানো হয় যেন শরীর ঠাণ্ডা হয়। যাদের বাড়ি বা অফিসে নিয়মিত এসি চলে তারা সহজেই ক্লান্ত হয়ে পড়েন।

ত্বকের সমস্যা : সাধারণত গরমকালে এসির ব্যবহার বেড়ে যায়। এই সময় সূর্যের তীব্রতাও অনেক বেশি থাকে। এর ফলে ত্বক রুক্ষ হয়ে যায়। দেখা দিতে পারে চুলকানির সমস্যাও। প্রখর রোদ থেকে এসিতে রুমে ঢোকা এবং দীর্ঘক্ষণ অবস্থান করার ফলে চুলকানিসহ ত্বকের নানা সমস্যা দেখা দিতে পারে।

অ্যাজমা-অ্যালার্জি : এসি নিয়মিত পরিষ্কার করা না হলে অ্যাজমা আর অ্যালার্জি হওয়ার প্রবণতা অনেকটা বেড়ে যায়।

শুষ্ক চোখ : দীর্ঘসময় এসি রুমে থাকলে চোখ শুষ্ক হয়ে যায়। ফলে চোখ কড়কড় করে বা চুলকায়। চোখ জ্বালাও করতে পারে। অনেকে অস্পষ্ট দেখার সমস্যায় ভুগতে পারেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত