তিতাসে পানিতে ডুবে একই পরিবারের ২ শিশুর মৃত্যু

আপডেট : ০২ আগস্ট ২০২০, ০৫:৩২ পিএম

কুমিল্লার তিতাসে ঈদের দিন পানিতে ডুবে একই পরিবারের ২ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার নড় গাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হল- নড় গাজীপুর গ্রামের মামুন মাস্টারের ছেলে মো. সানি (৪) ও মামুন মাস্টারের ছোট ভাই প্রবাস ফেরত সুমন মিয়ার ছেলে মো. আরিয়ান হোসাইন (৩)। 

স্থানীয় সূত্রে জানা যায়, সানি ও আরিয়ানকে শনিবার বিকেল থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে অনেক খোঁজাখুঁজির পর একপর্যায়ে এলাকায় মাইকিংও করা হয়।

পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ীর পাশে ডোবা থেকে ভাসমান অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে তিতাস উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত