কালকিনিতে সাঁড়াশি অভিযানে গান পাউডারসহ ১৬ সন্দেহভাজন আটক

আপডেট : ০৩ আগস্ট ২০২০, ০৭:০০ পিএম

মাদারীপুরের কালকিনি উপজেলায় সাঁড়াশি অভিযান চালিয়ে গান পাউডার সদৃশ পদার্থসহ ১৬ জন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বাশগাড়িতে এই অভিযান চালানো হয়। এসময় আধা কেজি গান পাউডার সদৃশ পদার্থ, ৫ কেজি কাচের গুঁড়া, প্রায় ২০০ জর্দার কৌটা, দেশীয় অস্ত্রশস্ত্র, হকি স্টিক উদ্ধার করা হয়েছে।

মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর, কালকিনি, ডাসার সার্কেল) মোহাম্মদ বদরুল আলম জানান, পুলিশ সুপারের দিকনির্দেশনায় প্রচণ্ড দাবদাহের মধ্যে উত্তপ্ত বাশগাড়িতে এই সাঁড়াশি অভিযান চালানো হয়। অভিযানে খাসের হাট, মুলাদী এবং গোসাইরহাটের পুলিশ সদস্যরা প্রত্যক্ষ সহযোগিতা করেন।

তিনি বলেন, ভূতাত্ত্বিক ভাবে দুর্ভেদ্য এই অঞ্চলে আতঙ্ক সৃষ্টি করে মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরনের অপকর্ম পরিচালনা করে আসছিল কিছু ব্যক্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত