দীর্ঘস্থায়ী ব্যথা: প্যারাসিটামলে ‘ভালোর চেয়ে ক্ষতি বেশি’

আপডেট : ০৪ আগস্ট ২০২০, ০৪:০৫ পিএম

ক্রনিক পেইন বা দীর্ঘস্থায়ী ব্যথা প্রশমনে প্যারাসিটামল, ইবুপ্রোফেন বা অ্যাসপিরিন জাতীয় পেইনকিলার খেলে সেটি ভালো করার চেয়ে আরও বেশি ক্ষতি করতে পারে।

ব্রিটেনের ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড কেয়ার এক্সিলেন্স (নাইস) তাদের নতুন একটি নির্দেশিকায় এ কথা বলেছে। গবেষকেরা চিকিৎসকদের এই ধরনের ওষুধ প্রেসক্রাইব না করারও পরামর্শ দিয়েছেন।

সোমবার প্রকাশিত ওই নির্দেশিকায় বলা হয়েছে, এই ধরনের ওষুধ আসক্তি তৈরি করতে পারে।

দীর্ঘস্থায়ী পেটের পীড়া (ইরিটেবল বাওল সিনড্রোম), পেশি ও হাড়ের ব্যথা (মাসকিউলোস্কেলিটাল পেইন), তলপেটের ব্যথা (পেলভিক পেইন) এবং চোখ শুকিয়ে যাওয়ার (ড্রাই আই) মতো সমস্যাকে সাধারণত ক্রনিক পেইন বলা হয়। এসব ক্ষেত্রে ব্যথা বাদে অন্য কোনো উপসর্গ থাকে না।

এ ধরনের ব্যথা প্রশমনে বারবার প্যারাসিটামল সেবন করলে ডিপ্রেশন সৃষ্টি হতে পারে।

নাইসের নির্দেশিকায় বলা হয়েছে, প্যারাসিটামলের মতো ওষুধ এই ব্যথা সারায় না। তাই এগুলো রোগীদের দেয়া উচিত নয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত