কুমিল্লায় করোনায় সাবেক এমপি আলমগীরের মৃত্যু

আপডেট : ০৫ আগস্ট ২০২০, ০৬:৪৭ এএম

করোনা আক্রান্ত হয়ে কুমিল্লা-৯ বিএনপির সাবেক সংসদ সদস্য ও বর্তমান জাতীয় পার্টির নেতা মুক্তিযোদ্ধা এ টি এম আলমগীর মারা গেছেন।

গত সোমবার রাত ৯টায় ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭০ বছর। তার মৃত্যুতে কুমিল্লার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। এ টি এম আলমগীরের ভাই মনোহরগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান কামাল হোসেন বুলু জানান, মঙ্গলবার সকাল ১০টায় মনোহরগঞ্জের ঝলমে নিজ বাড়িতে ঢাকার আল রশিদ ফাউন্ডেশনে তার দাফন সম্পন্ন হয়। তিনি আরও জানান, এ টি এম আলমগীর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী এ টি এম আলমগীর শিল্প ও কমার্স ব্যাংকের সাবেক চেয়ারম্যান ছিলেন। বিএনপি থেকে নির্বাচিত এমপি আলমগীর গত নির্বাচনের আগে হুসেইন মুহাম্মদ এরশাদের হাত ধরে জাতীয় পার্টিতে যোগ দেন। এরপর লাঙল প্রতীক নিয়ে গত জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসন থেকে নির্বাচন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত