অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ অতিরিক্ত ১০৪.২৪ ডেসিমেল জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির জমি কিনতে মোট ৪ কোটি ৮৬ লাখ ৪৫ হাজার ৩৩৩ টাকা ব্যয় হবে। প্রতি ৩০ ডেসিমেল জমিতে কোম্পানির ১ কোটি ৪০ লাখ টাকা ব্যয় হবে।
জমি কিনতে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ রেজিস্ট্রেশন এবং ট্যাক্স, ভ্যাটসহ সব খরচ নিজে বহন করবে। এ জমিটি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নে অবস্থিত। কোম্পানিটি আরও জানায়, জমির বিস্তারিত বর্ণনা কোম্পানির ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।
