সাতক্ষীরায় হামলা ভাঙচুর

যুবলীগ নেতাকে গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

আপডেট : ০৫ আগস্ট ২০২০, ০৮:০৫ এএম

সাতক্ষীরার বাঁকাল জেলেপাড়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাটসহ চারজনকে পিটিয়ে জখম করার ঘটনায় জেলা যুবলীগের আহ্বায়ক আবদুল মান্নানসহ পাঁচ আসামির গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গত সোমবার দুপুর ২টায় শহরের শহীদ আবদুর রাজ্জাক পার্ক সংলগ্ন সাতক্ষীরা-আশাশুনি সড়কে এ মানববন্ধন হয়।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি প্রাণনাথ দাসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা যুব ঐক্য পরিষদের সদস্য সচিব রণজিৎ ঘোষ, জেলা যুব মহাজোটের সভাপতি সন্দীপ বর্মণ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত