মায়ের সঙ্গে অভিমান করে তোরাবি বিনতে হক (২১) নামে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। গত বুধবার রাতে নেত্রকোনা পৌরসভার মোগরাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই এলাকার মাহফুজুল হকের মেয়ে তোরাবি শাবিপ্রবির বাংলা বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্বজনদের বরাত দিয়ে বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনা মডেল থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, বুধবার রাতে লেখাপড়াসংক্রান্ত বিষয় নিয়ে মায়ের সঙ্গে মনোমালিন্য হয় তোরাবির। পরে তিনি রুমের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। ডাকাডাকি করে কোনো সাড়া-শব্দ না পেয়ে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেন। পুলিশ রাত ৩টার দিকে রুমের দরজা ভেঙে ওই তোরাবির ঝুলন্ত লাশ উদ্ধার করে।
স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা তাজুল।
