স্পোর্টস ক্যাটাগরির ফেইসবুক ভিউতে শীর্ষে ক্রিকেট

আপডেট : ০৭ আগস্ট ২০২০, ০৫:১৯ পিএম

গত কয়েক মাসে খেলাপ্রেমী মানুষেরা কতটা ক্রিকেট খুঁজেছেন সেটি বোঝা গেল নতুন একটি পরিসংখ্যান থেকে। ফেইসবুকের মালিকানাধীন বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ক্রাউডট্যাঙ্গেল জানিয়েছে, ভিডিও দেখার দিক থেকে চলতি বছরে স্পোর্টস ক্যাটাগরিতে শীর্ষস্থান দখল করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান আইসিসি।

আইসিসি তাদের ওয়েবসাইটে বিবৃতির মাধ্যমে জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত তাদের ফেইসবুক চ্যানেলে প্রায় দুইশো কোটির মতো ভিউ হয়েছে!

ভিউতে সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এবং নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ।

আইসিসির পেজে অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্ট ৭৪৭ মিলিয়ন ভিউ হয়েছে। নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ সেখানে ১.১ বিলিয়ন।

দর্শকেরা এই দিনগুলোতে আইসিসির আর্কাইভ ফুটেজও দারুণ আগ্রহ নিয়ে দেখেছেন। দেখেছেন আইসিসির বিশেষ টকশো।

ক্রাউডট্যাঙ্গেলের তথ্য অনুযায়ী, একদিনের এনগেজে ইতিহাস গড়েছে বাংলাদেশ-ভারতের যুবদলের মহাকাব্যিক ফাইনাল। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ওই ম্যাচটিতে ৪.৪ মিলিয়ন ইন্টারঅ্যাকশন হয়, যা একদিনের হিসাবে সর্বোচ্চ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত