করোনা আক্রান্ত হয়ে আইসিইউতে সানাই মাহবুব

আপডেট : ০৭ আগস্ট ২০২০, ০৮:৩৫ পিএম

করোনায় আক্রান্ত হয়েছেন আলোচিত মডেল সানাই মাহবুব। তার শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে আইসিইউতে নেওয়া হয়েছে।

সানাইয়ের পারিবারিক সূত্রে জানা যায়,  দুই সপ্তাহ আগে তার শরীরে করোনার লক্ষণ দেখা দেয়। আতঙ্ক নিয়েই নমুনা পরীক্ষা করান তিনি। ৫ আগস্ট, বুধবার ফলাফল আসে তিনি কোভিড-১৯ পজিটিভ। এরপর তাকে চট্টগ্রামের একটি হাসপাতালে নেয়া হয়। সেসময় জ্বর, সর্দির পাশাপাশি তার শ্বাসকষ্টের সমস্যা ছিলো।

অবস্থার অবনতি হওয়ায় অবশেষে তাকে আইসিউতে নেয়া হয়েছে। এদিকে সানাইয়ের শরীরে করোনাভাইরাস শনাক্তের পর পরিবারের অন্য সদস্যদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত