নাটোরে দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

আপডেট : ০৮ আগস্ট ২০২০, ০৭:৪৫ পিএম

নাটোরে ৪২ জন দুস্থ নারীর মাঝে বিনা মূল্যে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে¨ শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সেলাই মেশিন হস্তান্তর করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাঙালি জাতির অধিকার আদায়ের সংগ্রামে নিবেদিত প্রাণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক, সামাজিক ও পারিবারিক জীবনের সর্বক্ষণের সহযোগী ও প্রেরণা দানকারী হিসেবে কাজ করেছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব। বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিসংগ্রামের ইতিহাসে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। আমৃত্যু তিনি দেশ ও জাতি গঠনে অসামান্য অবদান রেখে গেছেন।

জেলা প্রশাসক মো. শাহরিয়াজ এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আশরাফুল ইসলাম, নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফরিদা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু এবং জাতীয় মহিলা সংস্থা নাটোর জেলা কার্যালয়ের চেয়ারম্যান নাসিমা বানু লেখা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত