নুনেরটেকে বন্যার্তদের মাঝে জেলা প্রশাসকের ত্রাণ বিতরণ

আপডেট : ০৮ আগস্ট ২০২০, ১০:০৩ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নে চরাঞ্চল নুনেরটেক গ্রামের বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন। শনিবার তিনি এ ত্রাণ বিতরণ করেন।

জেলা প্রশাসক প্রথমে নুনেরটেক গ্রামের মেঘনা নদীর ভাঙনকবলিত স্থান পরিদর্শন করেন। পরে ওই গ্রামের বন্যাকবলিত হতদরিদ্র মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন এবং গ্রামবাসীদের বিশুদ্ধ পানীয়জলের ব্যবস্থা করার জন্য জনস্বাস্থ্য প্রকৌশলীদের নির্দেশ দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী খালেদ সালাউদ্দিন, জনস্বাস্থ্যের সোনারগাঁ উপজেলার উপ-সহকারী প্রকৌশলী নাজমুল হাসান, বারদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জহিরুল হক প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত