সাফার ভাইস প্রেসিডেন্ট হলেন দেলোয়ার হোসেন

আপডেট : ০৯ আগস্ট ২০২০, ০৭:১১ এএম

সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এ কে এম দেলোয়ার হোসেন। গতকাল শনিবার সাফার ৬৩তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয়। সাফার নিয়মানুযায়ী ২০২১ সালে সাফার প্রেসিডেন্ট নির্বাচিত হবেন তিনি।

এ কে এম দেলোয়ার হোসেন এফসিএমএ ঢাকা বিশ^বিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন। ২০০৪ ও ২০১৩ সালে দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের (বিএসএফআইসি) সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দুই মেয়াদে রূপালী ব্যাংকের পরিচালকের দায়িত্ব পালন করেছেন। ২০১০ সালে তিনি জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশনের সদস্য ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ে (বুয়েট) ফাইন্যান্স কমিটি, ওয়াসো ক্রেডিট রেটিং কোম্পানির সদস্য। এ ছাড়া ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, খুলনা শিপইয়ার্ড ও নারায়ণগঞ্জ ডকইয়ার্ড, বাংলাদেশ ডিজেলপ্ল্যান্ট, বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট ও ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক ছিলেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত