ইউএস ওপেন থেকে এবার ভাভরিঙ্কার নাম প্রত্যাহার

আপডেট : ০৯ আগস্ট ২০২০, ০২:১৪ পিএম

রাফায়েল নাদাল, অ্যাশলি বার্টির পর চলতি বছরের ইউএস ওপেন থেকে নাম প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন তিনবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী স্তানিসলাস ভাভরিঙ্কা।

করোনা মহামারির মধ্যে ইউএস ওপেনে অংশগ্রহণ না করে বরং পরবর্তী ফরাসি ওপেন নিয়ে ভাবতে চান স্পেনের এই টেনিস তারকা।

পুরুষ এককে ১৭ নম্বর র‍্যাংকিংধারী ভাভরিঙ্কা বলেন, “যুক্তরাষ্ট্রের যা স্বাস্থ্য পরিস্থিতি তা পর্যালোচনা করে সেখানে আমি খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

করোনাভাইরাসে রীতিমতো পর্যুদস্ত যুক্তরাষ্ট্রে। আক্রান্ত-মৃত্যুর বৈশ্বিক তালিকায় অনেক আগে থেকেই শীর্ষে দেশটি। ওয়ার্ল্ডো মিটারের হিসেব মতে, যুক্তরাষ্ট্রে আক্রান্ত ৫১ লাখ ৫০ হাজার ছাড়িয়েছে, মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৬৫ হাজার।

করোনার প্রাদুর্ভাবের মধ্যেই আগামী ৩১ আগস্ট থেকে শুরু হচ্ছে ফ্লাশিং মেডোতে শুরু হতে যাচ্ছে ইউএস ওপেন। করোনা আবহে আয়োজকেরা খেলোয়াড়দের জন্য পরিবেশ সম্পূর্ণ নিরাপদ এবং ঝুঁকিহীন করে তোলার চেষ্টা করলেও আশ্বস্ত হতে পারছেন না অনেকেই। সেকারণেই চলছে একের পর এক নাম প্রত্যাহারের পালা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত