শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী মাহিন্দ রাজাপাকসে

আপডেট : ১০ আগস্ট ২০২০, ০৬:২০ এএম

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে গতকাল রবিবার শপথ নিলেন মাহিন্দ রাজাপাকসে। দেশটির একটি ঐতিহাসিক বৌদ্ধ মন্দিরে তিনি শপথ নিয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি। তিনি এর আগে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের ভাই মাহিন্দ রাজাপাকসে। গত শুক্রবার বর্তমান প্রেসিডেন্ট গোতাবায়া নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করেন। বিজয়ী দল শ্রীলঙ্কা পিপলস ফ্রন্টকে (এসএলপিপি) সরকার গঠনের জন্য আহ্বানও জানানোর পর মাহিন্দ রাজাপাকসে আবারও প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার সুযোগ পেলেন। এর মধ্য দিয়ে শ্রীলঙ্কার মূল শাসনক্ষমতা রাজাপাকসে পরিবারের হাতেই থেকে গেল।  গত নভেম্বর মাসে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন মাহিন্দ। তবে প্রধানমন্ত্রী হওয়ার মতো সংখ্যাগরিষ্ঠতা তার ছিল না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত