নড়াইলে শিল্পী এস এম সুলতানের ৯৬তম জন্মবার্ষিকী পালিত

আপডেট : ১১ আগস্ট ২০২০, ০৮:০৯ এএম

নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল কোরআনখানি, শিল্পীর কবরে পুষ্পমাল্য অর্পণ, মাজার জিয়ারত ও  দোয়া অনুষ্ঠান। করোনাভাইরাসের কারণে এ বছর সীমিত আকারে জন্মবার্ষিকীর কর্মসূচি পালন করা হয়।

গতকাল সোমবার সকাল ১০টায় দিনটি পালন উপলক্ষে জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে শহরের মাছিমদিয়ায় এস এম সুলতান কমপ্লেক্স চত্বরে শিল্পীর কবরে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

পরে দোয়া ও সংক্ষিপ্ত আলোচনা সভায় নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ারুল ইসলাম, নড়াইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম টুলু, এস এম সুলতান বেঙ্গল চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অনাদি বালা বৈরাগীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত