জুয়ার আসরে পুলিশের অভিযান

রূপগঞ্জে পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

আপডেট : ১২ আগস্ট ২০২০, ০৮:০৩ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জুয়ার আসরে অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে খলিলুর রহমান (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত সোমবার রাত ১২টার দিকে উপজেলার দাউদপুর ইউনিয়নের বেলদী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। খলিলুর রহমান উপজেলার বেলদী এলাকার বাসিন্দা।

এ সময় পুলিশ ধাওয়া দিয়ে তিন জুয়াড়িকে গ্রেপ্তার করে। তারা হলোÑ উপজেলার বেলদী নামাপাড়া এলাকার সিদ্দিক, সজল সূত্রধর ও সাইফুল ইসলাম।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, বেলদী বাজার এলাকায় জুয়ার আসরের বিষয়টি এলাকাবাসী রূপগঞ্জ থানার পুলিশকে জানায়। সোমবার রাত ১২টার দিকে বেলদী বাজার এলাকার সামিরের ওয়ার্কশপের ছাদে অভিযান চালায় পুলিশ। এ সময় সেখান থেকে জুয়াড়িরা পালানোর চেষ্টা করে। খলিলুর রহমানও পালানোর চেষ্টা করলে ছাদ থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। খলিলের ভাই বাতেন বলেন, এক বছর আগে বিদেশ থেকে ফিরে এসে এলাকায় জুয়া খেলায় আসক্ত হয়ে পড়ে খলিল। জুয়াড়িদের কারণেই আজ আমার ভাইয়ের মৃত্যু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত