দাউদকান্দিতে ফেনসিডিলসহ ৬ মাদক কারবারি আটক

আপডেট : ১৩ আগস্ট ২০২০, ১১:২৯ পিএম

কুমিল্লার দাউদকান্দিতে র‌্যাব-১০ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে ১২৭২ বোতল ফেনসিডিলসহ ছয় মাদক কারবারিকে আটক করেছে। এ সময় তাদের ব্যবহৃত ৩টি গাড়িও জব্দ করেছে র‌্যাব।

বৃহস্পতিবার উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টোল প্লাজার পশ্চিম পাশে ট্রাফিক পুলিশ বক্সের সামনে ও উপজেলার গৌরীপুর এলাকায় পৃথক অভিযান চালায় র‌্যাব-১০ এর সদস্যরা। এ সময় ১২৭২ বোতল ফেনসিডিল ও তাদের ব্যবহৃত ৩টি গাড়ি সহ ছয় মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।      

গ্রেপ্তারকৃতরা হলেন- আবুল কালাম আজাদ (৩৮) আউয়াল হোসেন (৩০), মো. লোকমান হোসেন (৩০), মো.ইমরান হোসেন(২৬), মো.তৌহিদুল ইসলাম (২৪)। 

জানা যায়, র‌্যাব-১০ এর একটি দল বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টোল প্লাজার পশ্চিম পাশে ট্রাফিক পুলিশ বক্সের সামনে একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ড-১৪-৫৯০১) তল্লাশি চালিয়ে ২৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করে ও তিন মাদক কারবারিকে আটক করা হয়।

অপরদিকে, উপজেলার গৌরীপুর সংলগ্ন গোমতী ব্রিজের দক্ষিণ পাশে ঝরনা ট্রেডার্স সামনে পাকা রাস্তার ওপর  একটি প্রাইভেটকার ও মাইক্রোবাস তল্লাশি চালিয়ে ৯৮২ বোতল ফেনসিডিল সহ মাদক কারবারি তিনজনকে আটক করা হয়েছ।

এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় মাদকদ্রব্য আইনে  থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত