মাতৃত্বের লক্ষণ নিয়ে প্রকাশ্যে কারিনা

আপডেট : ১৫ আগস্ট ২০২০, ০১:৪৭ পিএম

দ্বিতীয়বার মা হচ্ছেন কারিনা কাপুর খান। তবু কাজ থেমে নেই। প্রেগনেন্সি, করোনা মহামারির মধ্যেই তিনি আবারও ‘ব্যাক টু অ্যাকশন’। সিল্কের সাদা সালোয়ারে আর মখমলের ওড়নার ফাঁকে উঁকি দিচ্ছে তার বেবি বাম্প!

অবশ্য ‘হিরোইন’ অভিনেত্রী নিজে এই ছবি শেয়ার করেননি। তার মেকআপ আর্টিস্ট নিজের ইনস্টাগ্রাম থেকে হবু মা’র ছবি শেয়ার করেছেন। 

ভারতীয় গণমাধ্যম এই ছবিতে বর্ণনা করছে এভাবে, ঔজ্জ্বল্য ঠিকরে পড়ছে কারিনার চোখ-মুখে, যাকে বলা হয় ‘প্রেগনেন্সি গ্লো’। গালে চওড়া হাসি।

এর আগে গত বুধবার ইনস্টাগ্রামে কারিনা জানান, পরিবারে নতুন সদস্য আসতে চলেছে।

বর্তমানে এই নায়িকার হাতে আছে ‘লাল সিং চাড্ডা’ ও ‘তখত’। প্রথম ছবিটিতে কারিনার অংশের শুটিং শেষ। সম্প্রতি বাকি কাজ শেষ করতে তুরস্কে ‍পুরো টিম নিয়ে হাজির হয়েছেন আমির খান। অন্যদিকে করণ জোহরের তারকাবহুল ‘তখত’ এখন নানান জটিলতার জালে জড়িয়ে গেছে।

কয়েক বছর প্রেমের পর ২০১২ সালে বিয়ে করেন সাইফ আলী খান ও কারিনা। ২০১৬ সালে ছেলে তৈমুর আলী খানের জন্ম। কারিনাই বোধহয় একমাত্র বলিউড তারকা যিনি সাহসের সঙ্গে জনসমক্ষে নিজের ‘বেবি বাম্প’ দেখিয়েছিলেন। অন্তঃসত্ত্বা অবস্থাতেও কী করে স্টাইল স্টেটমেন্ট বজায় রাখতে হয় তা হাতে-কলমে করে দেখিয়েছিলেন। এমনকি  নয় মাসের অন্তঃসত্ত্বা কারিনা হাজির হয়েছিলেন করণ জোহরের অনুষ্ঠানে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত