প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শোক দিবস পালন

আপডেট : ১৬ আগস্ট ২০২০, ০৭:৩৭ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল শনিবার সকালে মন্ত্রণালয়ের নির্দিষ্টসংখ্যক কর্মকর্তা-কর্মচারী নিয়ে স্বাস্থ্যবিধি মেনে প্রতিরক্ষা সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল ধানম-ির ৩২ নম্বর সড়কে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর আরও জানায়, গতকাল বেলা ৩টায় শেরেবাংলা নগরে গণভবন কমপ্লেক্স প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। রক্তদান কর্মসূচি শেষে শোকাবহ ১৫ আগস্টের প্রতিপাদ্য বিষয় নিয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিরক্ষা সচিব। বক্তব্যে সচিব একটি উন্নততর প্রগতিশীল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে জাতির পিতার দেশপ্রেম, রাজনৈতিক দর্শন এবং অর্থনৈতিক রূপরেখার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে তা যথাযথভাবে বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার জন্য সবাইকে আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত