খাগড়াছড়িতে ব্রাশফায়ারে মা-ছেলে হতাহতের প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন

আপডেট : ১৬ আগস্ট ২০২০, ০৪:০৬ পিএম

সন্ত্রাসীদের ব্রাশফায়ারে খাগড়াছড়ির দীঘিনালা ভূমি রক্ষা কমিটির সভাপতি আব্দুল মালেকের স্ত্রী মোরশেদা বেগম নিহত ও ছেলে আহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। 

রবিবার সকাল ১১টায় খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার থেকে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি আদালত সড়ক ঘুরে এসে পৌর শাপলা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচি থেকে এ হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফ প্রসীত গ্রুপ ও আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসকে দায়ী করে সন্ত্রাসীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদে কেন্দ্রীয় নেতা মো. আবু তাহের, পৌর কাউন্সিলর আব্দুল মজিদ, পৌর কাউন্সিলর এস এম মাসুম রানা।

প্রসঙ্গত, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে সন্ত্রাসীরা সোনা মিয়া টিলা ভূমি রক্ষা কমিটির সভাপতি আব্দুল মালেকের বাড়ীতে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে।

এতে তার স্ত্রী মোর্শেদা বেগম ও ছেলে মো. আহাদ গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদেরকে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোর্শেদা বেগমকে মৃত ঘোষণা করেন। তার ছেলে আহাদ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত