ট্রাভেল এজেন্সি শেয়ারট্রিপে কার্ডহোল্ডারদের জন্য বিশেষ ছাড়ের অফার চালু করেছে ব্র্যাক ব্যাংক।
১ আগস্ট চালু হওয়া এ অফারের আওতায় এই ব্যাংকের কার্ডহোল্ডাররা শেয়ারট্রিপে টিকিট কেনার ক্ষেত্রে ২০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। টিকিটগুলো শেয়ারট্রিপ অ্যাপ্লিকেশন এবং তাদের ওয়েবসাইট থেকে কেনা যাবে। অফারটি ৩১ আগস্ট পর্যন্ত কার্যকর থাকবে। ব্র্যাক ব্যাংকের সব ডেবিট ও ক্রেডিট কার্ডহোল্ডার ছাড়টি নিতে পারবেন। অফারটি অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক টিকিটের জন্য প্রযোজ্য, তবে কোনো কোড শেয়ারিং ফ্লাইটের জন্য প্রযোজ্য হবে না।
অফারের বিস্তারিত জানা যাবে http://bit.lz/BeShareTrip লিংকে। বিজ্ঞপ্তি।
