সিরাজগঞ্জে আবদুর রব

করোনা মোকাবিলায় সরকারের দৃশ্যমান কোনো কাজ নেই

আপডেট : ১৭ আগস্ট ২০২০, ০২:৪৪ এএম

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, করোনার সংক্রমণ কমে যাচ্ছে, টিকাবিহীন করোনা বিদায় নেবে বলে সরকারের মন্ত্রীরা যে বক্তব্য রাখছেন তা করোনার ভয়াবহতা থেকে সরকারের হাত গুটিয়ে নেওয়ার পাঁয়তারা। গতকাল রবিবার সিরাজগঞ্জ জেলা জেএসডি আয়োজিত বানভাসীদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন তিনি।

রব বলেন, করোনা মোকাবিলায় সরকারের দৃশ্যমান কোনো কাজ নেই। করোনা পরিস্থিতি কোন পর্যায়ে আছে তা এখন স্পষ্ট নয়। করোনা যাতে দীর্ঘমেয়াদি সংক্রমণে পরিণত না হয় সেজন্য অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা জরুরি। করোনাযুদ্ধ এখনো শেষ হয়নি। ভারত, দক্ষিণ আমেরিকাসহ বিভিন্ন দেশের অভিজ্ঞতায় মনে হয় যেকোনো সময় পরিস্থিতি খারাপ হতে পারে। দেশের করোনা পরিস্থিতি নিয়ে বহুমাত্রিক বিশ্লেষণ দরকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত