পাহাড় ভেঙে নেমে আসল নিচে, ভিডিও ভাইরাল

আপডেট : ১৭ আগস্ট ২০২০, ০৬:২২ পিএম

পাহাড়ি এলাকায় বর্ষার সময় প্রায়ই ধস নামে। এমনই একটি ধসের ছবি ধরা পড়ল ক্যামেরায়।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই ভিডিওটি তাদের টুইটারে শেয়ার করেছে। হিমাচল প্রদেশের বাদি এলাকার ঘটনা বলে জানিয়েছে সংবাদ সংস্থাটি। বৃষ্টির কারণে এই ধস বলে জানানো হয়েছে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, সবুজে ঢাকা এক পাহাড়ের গা দিয়ে প্রচুর পরিমাণে মাটি, পাথর নেমে আসছে বন্যার পানির মতো। সঙ্গে উপড়ে নিয়ে আসছে গাছপালা। এই ধসটি যেখানে নামে তার সামনে কিছু ঘরবাড়িও রয়েছে। ক্যামেরায় সেখানে বেশি মানুষকে দেখা না গেলেও দুএক জনকে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে সেই ধসের দৃশ্যের দিকে তাকিয়ে থাকতে দেখা যাচ্ছে।

ভিডিওতে ঘরবাড়ির কোনও ক্ষতি হতে দেখা যায়নি। দূর থেকে কেউ গোটা দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন। ধসে হতাহতের কোনও উল্লেখ করা হয়নি টুইটটিতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত