১৫ আগস্টের ঘটনায় জিয়াকে যুক্ত করতে চক্রান্ত হচ্ছে : রিজভী

আপডেট : ১৮ আগস্ট ২০২০, ০৩:৩৮ এএম

১৯৭৫ সালের ১৫ আগস্টের ঘটনায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যুক্ত করতে সরকার নানা ষড়যন্ত্র, চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন ফোরামের উদ্যোগে প্রয়াত এমাজউদ্দীন আহমদের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, আজ জিয়াউর রহমানকে নানা ষড়যন্ত্র, চক্রান্ত করে যুক্ত করতে চাচ্ছে ১৫ আগস্টের সঙ্গে। খন্দকার মোশতাক বাকশালের প্রভাবশালী নেতা ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতা। তিনি রাষ্ট্রপতি হলেন পাশাপাশি ক্যাবিনেট পার্লামেন্ট সবই আওয়ামী লীগের তাদের তো আপনি তেমন কিছু বললেন না? এমাজউদ্দীনের মৃত্যুত সরকার শোকবাণী না দেওয়ায় ছোট হয়েছে বলেও মন্তব্য করেন রিজভী। আয়োজক সংগঠনের চেয়ারম্যান,

কৃষিবিদ মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে এবং মহাসচিব এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. সুকুমার বড়ুয়া প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত