সন্ত্রাসীদের হামলা ও হুমকি থেকে পরিবারের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানিয়েছেন মাকসুদা বেগম নামে এক বৃদ্ধা।
রাজধানীর সেগুনবাগিচার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে মঙ্গলবার সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই আবেদন জানান।
লিখিত বক্তব্যে মাকসুদা বলেন, দক্ষিণ বাড্ডা লেকের পড়ে তার কিছু জমি রয়েছে। যা পাকিস্তান ক্যান্টনমেন্ট বোর্ড ১৯৬২ সালে অধিগ্রহণ করে। ২০১৭ সালে বাংলাদেশ সরকার গেজেট আকারে অবমুক্ত করে মালিকদের অর্থাৎ আমাদের ফেরত দেয়।
আরও জানান, জমি নিয়ে মালিকানা সংশোধনের মামলা রয়েছে। আদালত থেকে ওই জমির ওপর নিষেধাজ্ঞা প্রদান করে সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়।
কিন্তু স্থানীয় একটি চক্র সাইনবোর্ড ফেলে জমি দখলের চেষ্টা করছে। সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে ওই চক্রের বিরুদ্ধে একাধিক জিডি ও মামলা দায়ের করেন। বর্তমানে সেই মামলা তুলে নেওয়ার জন্য মাকসুদা ও তার পরিবারের সদস্যদের নানা হুমকি দিয়ে আসছে।
