এইচএমডি গ্লোবালে ২৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ

আপডেট : ১৯ আগস্ট ২০২০, ১২:১৬ এএম

জনপ্রিয় মোবাইল ফোন ব্র্যান্ড ‘নোকিয়া’র নির্মাতা প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবালে যোগ হয়েছে ২৩০ মিলিয়ন মার্কিন ডলারের তহবিল। যা এসেছে প্রতিষ্ঠানটির কৌশলগত শীর্ষ অংশীদারদের কাছ থেকে। বাজার ও বিনিয়োগবিষয়ক আন্তর্জাতিক গবেষণা প্রতিস্থান ‘পিচবুক’ এ বিনিয়োগকে ২০২০ সালে ইউরোপের তৃতীয় সর্বোচ্চ ‘গ্রোথ ফিন্যান্সিং’ হিসেবে উল্লেখ করেছে।

ফিচার ফোনের বাজারে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল স্মার্টফোনের বাজারেও স্বকীয়তা বজায় রাখছে। নর্ডিক ডিজাইন, সুপিরিয়র পণ্যমান, বিশ্বখ্যাত জেইস ইমেজিং প্রযুক্তি আর সেই সঙ্গে প্রিমিয়াম পণ্যে ইউরোপিয়ান ঐতিহ্য এসব মিলেই নোকিয়া নিয়ে আসছে অ্যান্ড্রয়েড ওয়ান অভিজ্ঞতা, যার সঙ্গে রয়েছে তিন বছরের মাসিক নিরাপত্তা আপডেট আর দুই বছরের সফটওয়্যার (ওএস) আপডেট প্রতিশ্রুতি। এন্টারপ্রাইজ এবং ভোক্তা দুই শ্রেণিতেই জনপ্রিয় এইচএমডি গ্লোবাল এখন পর্যন্ত একমাত্র ইউরোপীয় মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান যার ইমেজের সঙ্গে রয়েছে নিরাপদ এবং আপ টু ডেট স্মার্টফোন অভিজ্ঞতার বিষয়টি। এইচএমডি জানিয়েছে, এ বিনিয়োগ প্রতিষ্ঠানটির চারটি মূল ক্ষেত্রে অবদান রাখবে যার মধ্যে প্রথমত রয়েছে নোকিয়ার ৫জি ফোন নির্মাণে গতি যোগ করা, বিশেষত আন্তর্জাতিক ক্যারিয়ারদের সঙ্গে। দ্বিতীয়ত এটি নতুন কভিড বাস্তবতায় প্রতিষ্ঠানটির ডিজিটাল-ফার্স্ট অফারিং ত্বরান্বিত করবে, তৃতীয়ত কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়নমুখী বাজারে এটি নোকিয়ার উপস্থিতি বৃদ্ধিতে প্রভাব রাখবে। চতুর্থত এর ফলে শুধু হার্ডওয়্যার নয়, সার্বিকভাবে একটি মোবাইল গ্রাহক সেবা উপভোগের সুযোগ করে দিতে পারবে।

এরই মধ্যে এইচএমডি আন্তর্জাতিক ডেটা রোমিং পরিষেবা ‘এইচএমডি কানেক্ট’ সফলভাবে চালু করেছে ও সাইবার সিকিউরিটি সক্ষমতা বাড়িয়েছে এবং এগুলো সম্পন্ন হয়েছে পরিপূর্ণ সেবা প্রদানের উদ্দেশ্যে ফিনল্যান্ডের ট্যামপেরে শহরে এ বছরই গবেষণা এবং উন্নয়ন কেন্দ্র ‘ভ্যালোনা ল্যাবস’ অধিগ্রহণ করার মাধ্যমে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত