করোনায় দেশে একদিনে মৃত্যু ৪১, শনাক্ত ২৭৪৭

আপডেট : ১৯ আগস্ট ২০২০, ০৪:৩১ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে চব্বিশ ঘণ্টায় আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১৪ হাজার ৬৭৮টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ২ হাজার ৭৪৭ জনের শরীরে।

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর বুধবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৭৮১ জনে।

আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৮৫ হাজার ৯১ জন।

দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত