আইইডিসিআরের নতুন পরিচালক তাহমিনা শিরীন

আপডেট : ২০ আগস্ট ২০২০, ০৪:৩৯ এএম

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. তাহমিনা শিরীন। গতকাল বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, আজ বৃহস্পতিবার থেকে এ নিয়োগ কার্যকর হবে। তাহমিনা শিরীন গতকাল পর্যন্ত আইইডিসিআরের ভাইরোলজি বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

অধ্যাপক তাহমিনা ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি এমফিল এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ২০১৩ সাল থেকে তিনি আইইডিসিআরে কর্মরত আছেন।

এর আগে গত ১৩ আগস্ট অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাকে আইইডিসিআরের পরিচালকের পদ থেকে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হিসেবে নিয়োগ দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। সেই প্রজ্ঞাপন মতে, তার নিয়োগও আজ থেকে কার্যকর হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত