রাজধানীর শনির আখড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কালাম হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তার স্ত্রী সালমা বেগম জানান, ভাড়া টিনশেড বাড়িতে ছোট একটি জুতার কারখানা আছে কামালের। দুপুরে কাজ করার সময় সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
×
