ভারতে জলবিদ্যুৎ কেন্দ্রে আগুনে ৬ জনের মৃত্যু

আপডেট : ২২ আগস্ট ২০২০, ০১:০০ এএম

ভারতের তেলেঙ্গানার একটি জলবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। যদিও আরও ১০ জনকে সুরক্ষিতভাবে উদ্ধার করে দেশটির ফায়ার সার্ভিসের কর্মীরা। গত বৃহস্পতিবার রাতে প্ল্যান্টের ভেতরে থাকা একটি পাওয়ার হাউসে হঠাৎ করেই আগুন লাগে বলে জানিয়েছে এনডিটিভি।

জলবিদ্যুৎ কেন্দ্রটির ভেতরে আগুন লাগার কারণে কমপক্ষে ৯ জন আটকে পড়েন বলে আশঙ্কা করা হয়। সেই আশঙ্কাই শেষ পর্যন্ত সত্য হলো, ইতিমধ্যেই ৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। যদিও এর আগে অন্তত ১০ জনকে ওই আগুন লাগার জায়গা থেকে সুরক্ষিতভাবে উদ্ধার করা সম্ভব হয়। অন্ধ্রপ্রদেশের তেলেঙ্গানার সীমান্তবর্তী শ্রীসাইলাম এলাকায় জলবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত। যে ১০ জনকে উদ্ধার করেছেন দমকল-কর্মীরা, তাদের মধ্যে একজন ডিভিশনাল ম্যানেজারও ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত