স্কুল-কলেজ খোলার অবস্থা এসেছে বলে মনে হচ্ছে না: মন্ত্রিপরিষদ সচিব

আপডেট : ২৪ আগস্ট ২০২০, ০৮:২৯ পিএম

এইচএসসি ও জেএসসি এবং প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বিষয়টি কীভাবে করা যায়, তা নিয়ে সরকার চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি আরো বলেছেন, করোনাভাইরাসের কারণে স্কুল-কলেজ খোলার মতো অবস্থা এসেছে বলে মনে হচ্ছে না।  আর কওমি মাদ্রাসার উচ্চস্তরের পরীক্ষা (দাওরায়ে হাদিস) নেওয়ার বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের পর সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব এসব বলেন মন্ত্রিপরিষদ সচিব। 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্ব ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক।

এর আগে সেপ্টেম্বর মাসে প্রাথমিক বিদ্যালয়গুলো খোলার মত পরিবেশ এখনও সৃষ্টি হয়নি বলে মন্তব্য করেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম-আল-হোসেন।

প্রাথমিক সমাপনী পরীক্ষা নিজ নিজ বিদ্যালয়ে নিতে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো প্রস্তাবের বিষয়েও কোন সিদ্ধান্ত আসেনি বলে জানিয়েছেন তিনি।

রবিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গণশিক্ষা সচিব এ কথা জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত