`প্রশিক্ষণ নেব দক্ষ হব, নিয়ম মেনে বিদেশে যাব'

আপডেট : ২৫ আগস্ট ২০২০, ০৭:১০ পিএম

‘দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান দুই-ই মেলে’- প্রতিপাদ্যকে নিয়ে আখাউড়ায় নিরাপদ নিয়মিত ও মানসম্পন্ন অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা, সচেতনতা শীর্ষক’ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসকের মিলনায়তন কক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় এ প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূর-এ-আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া।

এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান মোরাদ হোসেন, নাছরীন শফিক আলেয়া, উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জামশেদ শাহ্‌সহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

সেমিনারে জানানো হয়, বিদেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে যারা যাবেন, তারা যেন চাকরি ও বেতনসহ অন্যান্য সুযোগ-সুবিধাগুলো সম্পর্কে অবগত থাকেন এ ব্যাপারে সচেতন করা এবং না জেনে শুনে অজানা গন্তব্যে যেন কেউ পা না বাড়ায় এ বিষয়ে একটা সামাজিক সচেতনতা তৈরি করা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত