গাজীপুরে যৌতুকের মামলায় কথিত সাংবাদিক কারাগারে

আপডেট : ২৬ আগস্ট ২০২০, ১২:৫০ এএম

গাজীপুরে স্ত্রীর করা যৌতুকের মামলায় কথিত এক সাংবাদিককে গতকাল মঙ্গলবার কারাগারে পাঠিয়েছে আদালত। তার নাম মজিবুর রহমান খান (২৬)। তিনি কালীগঞ্জ উপজেলার দুর্বাটি এলাকার ইকবাল আকন্দের ছেলে।

গাজীপুর আদালতের অতিরিক্ত পিপি মকবুল হোসেন কাজল জানান, মজিবুর রহমান ২০১৮ সালে ৩ লাখ টাকা দেনমোহরে বিয়ে করেন। বিয়ের পর থেকে ৫ লাখ টাকা যৌতুকের জন্য স্ত্রীকে চাপ দিতে থাকেন। একপর্যায়ে স্ত্রী তার বাপের বাড়ি থেকে ২ লাখ টাকা এনে দেন। তারপরও যৌতুকের ৫ লাখ টাকা এনে দেওয়ার জন্য স্ত্রীকে চাপ দিতে থাকেন। একপর্যায়ে স্ত্রী একটি ছেলেসন্তানের জন্ম দিলেও তিনি স্ত্রী-সন্তানের কোনো খোঁজখবর নেননি বরং যৌতুকের টাকা দাবি করতেই থাকেন এবং অখ্যাত এক অনলাইন পোর্টালের সাংবাদিক পরিচয়ে শ্বশুরবাড়ির লোকজনকে ভয়ভীতি দেখান।

এ ঘটনায় মজিবুরের স্ত্রী বাদী হয়ে গাজীপুর আদালতে মামলা করলে আদালত ওই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পরে গত সোমবার রাতে পুলিশ মজিবুরকে গ্রেপ্তার করে। শুনানি শেষে গতকাল আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত