আশুরায় তাজিয়া মিছিল নিষিদ্ধ করল ডিএমপি

আপডেট : ২৬ আগস্ট ২০২০, ০৭:৫৬ পিএম

করোনা মহামারির কারণে পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে রবিবার সব ধরনের মিছিল-সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়।

ডিএমপির বিজ্ঞপ্তিতে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশে অর্পিত ক্ষমতা বলে আশুরা উপলক্ষে সব ধরনের তাজিয়া, শোক বা পাইক মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়।

এতে বলা হয়, একই সঙ্গে বিজ্ঞপ্তিতে আশুরার অনুষ্ঠানস্থলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি ও লাঠি ইত্যাদি বহন করা যাবে না। এ ছাড়া আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ।

এই নির্দেশনা অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত বলবৎ থাকবে। তবে নগরবাসী স্বাস্থ্যবিধি মেনে ইমাম বাড়াসমূহে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারবেন। ইমাম বাড়ায় যাওয়ার সময় অবশ্যই মাস্ক পরে যেতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত