রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাঁচ পদে নতুন নিয়োগ

আপডেট : ২৭ আগস্ট ২০২০, ০৮:৩৯ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জনসংযোগ দপ্তরের প্রশাসকসহ পাঁচটি পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী স্বাক্ষরিত এ সংক্রান্ত আলাদা অফিস আদেশ জারি করা হয়।

নিয়োগপ্রাপ্তরা হলেন– জনসংযোগ দপ্তরের প্রশাসক পদে ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. আজিজুর রহমান, কেন্দ্রীয় গ্রন্থাগার প্রশাসক পদে রসায়ন বিভাগের অধ্যাপক হাবিবুর রহমান, পরিবহন দপ্তর প্রশাসক পদে ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক মোকছিদুল হক, রাবি মানসিক স্বাস্থ্যকেন্দ্রের পরিচালক পদে মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক আনোয়ারুল হক সুফী এবং তাপসী রাবেয়া হলের প্রাধ্যক্ষ পদে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফেরদৌসী মহল। এদের মধ্যে অধ্যাপক আনোয়ারুল হক সুফী তার পদে দ্বিতীয়বারের মতো নিয়োগ পেলেন।

আদেশে বলা হয়েছে, নতুন নিয়োগপ্রাপ্তরা আগামী ১ সেপ্টেম্বর থেকে দায়িত্বভার গ্রহণ করবেন। তারা ভাড়ামুক্ত বাসা ও মাসিক হারে অতিরিক্ত সম্মানী পাবেন।

আদেশে আরও বলা হয়, মানসিক স্বাস্থ্যকেন্দ্রের পরিচালক পদে অধ্যাপক আনোয়ারুল হককে অবৈতনিকভাবে ২০২৩ সালের ৩১ আগস্ট পর্যন্ত পুনঃনিয়োগ প্রদান করা হয়েছে। অন্য চারটি পদে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত