চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর জিদ্দাবাজার এলাকায় কক্সবাজারগামী কাভার্ডভ্যান চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। রবিবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হারবাং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের অলিপুর গ্রামের মোহাম্মদ বশিরের ছেলে আমজাদ হোসেন রিফাত (২২) ও একই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাজারপাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে মোহাম্মদ তারেক (২২)। এছাড়াও একই ইউনিয়নের আব্দুল হাকিমের ছেলে তানজিলুর রহমান (১৯) গুরুতর আহত হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছে চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিছুর রহমান।
