সুশান্তর সঙ্গে আলাপ হয়নি, রিয়াকে চিনতেন গোয়ার হোটেল ব্যবসায়ী

আপডেট : ৩০ আগস্ট ২০২০, ১০:৫৪ পিএম

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় উঠে এসেছে গোয়ার হোটেল ব্যবসায়ী গৌরব আর্যর নাম। রিয়ার সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাটে প্রথম গৌরবের নাম সামনে আসে। ইতিমধ্যেই এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গৌরব আর্যকে ডেকে পাঠানো হয়েছে। সোমবার তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।  

রবিবার গৌরব আর্য গোয়া থেকে মুম্বই আসার জন্য রওনা হন। গোয়া বিমানবন্দরে তাকে ঘিরে ধরেন সাংবাদিকরা। প্রশ্ন করা হয় তিনি সুশান্তকে চিনতেন কিনা?

উত্তরে গৌরব বলেন, এই মামলার সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। সুশান্তের সঙ্গে কোনওদিনই আমার আলাপ হয়নি। আমি রিয়াকে চিনতাম। ২০১৭ তে রিয়ার সঙ্গে আমার আলাপ।

সূত্র: জি নিউজ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত