কুষ্টিয়ায় সংঘর্ষে আহত ১৫ বাড়িঘরে ভাঙচুর, লুট

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ০১:৫৩ এএম

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ধলনগরে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল থেকে শুরু হয়ে প্রায় ৪ ঘণ্টা ধরে চলা পাল্টাপাল্টি হামলার সময় ২০টি বাড়িঘরে ভাঙচুর এবং লুটের ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ধলনগর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় রবি মালিথা ও আফজাল গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আফজাল গ্রুপের অন্তত ১৫ জন আহত হন এবং ২০টি বাড়িতে ভাঙচুর ও লুটের ঘটনা ঘটে।

আফজাল মালিথার অভিযোগ, রবি মালিথার নেতৃত্বে উজ্জ্বলসহ ১৫ থেকে ২০ জন দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকা- করে আসছে। এসবের প্রতিবাদ করায় ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে তারা গ্রামবাসীর ওপর এই হামলা চালিয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে রবি মালিথার মুঠোফোনে কল করলে তা বন্ধ পাওয়া গেছে। 

কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) মামুনুর রশিদ জানান, আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের মধ্যে দ্বন্দ্বের জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ১০/১৫ জন আহত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত